ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকা নিতে গিয়ে ছুরিকাহত কলেজছাত্র!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪২ বার পঠিত

পাবনায় টিকা কেন্দ্রে বখাটেদের হামলায় রানা হোসেন নামে এক কলেজছাত্র আহত হয়েছে। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রানা উপজেলার চরতারাপুর গ্রামের খলিল মোল্লার ছেলে। সে হেমায়েতপুরে একটি বেসরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথমবর্ষের ছাত্র।

পুলিশ জানায়, সকালে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের সিফাতুল্লাহ বিশ্বাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছিল। এ সময় টিকা নিতে আসা রানার সঙ্গে কয়েকজন কিশোরের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই কিশোররা। এ ঘটনার পর বেশ কিছু সময় টিকা কার্যক্রম বন্ধ ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিকার জন্য লাইনে দাঁড়ানো নিয়ে কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102