ads
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ
Uncategorized

টিকা নিতে গিয়ে ট্রাকচাপায় বউ-শাশুড়ির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৪৩ বার পঠিত

ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছে। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। শনিবার দুপুরে হাসনাবাদ বিআরটিএ সামনের রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী পিকআপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রূপবানু (৬০), তার ছেলের বউ মৌসুমী (২৭)। এ ঘটনায় শিশু মোহনা (৮) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের নোয়ার্দা গ্রামে।

নিহত নিকটাত্মীয় সোহেল জানায়, আমার বোনের শাশুড়ি ও তার পুত্রবধূ শিশু মোহনাকে নিয়ে মিটফোর্ড হাসপাতালে করোনার টিকা দেওয়ার জন্য গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে হাসনাবাদে সিএনজি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী সবজি ভর্তি একটি পিকআপ তাদেরকে চাপা দেয়। এতে বোনের শাশুড়ি রুপবানু ঘটনাস্থলেই নিহত হন। আহত মৌসুমিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102