ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকা নিবন্ধনে বৃষ্টি উপেক্ষা করে ইস্কাটনে প্রবাসীদের ভিড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩৫ বার পঠিত

টিকা নিবন্ধনের জন্য কঠোর লকডাউন ও বৃষ্টি উপেক্ষা করেই ইস্কাটনে ভীড় করেছেন প্রবাসীরা। শুক্রবার (২ জুলাই) সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে আসতে থাকেন তারা। তবে নিবন্ধন অ্যাপ কাজ না করায় শেষ পর্যন্ত আজও তাদের হতাশ হয়েই ফিরতে হয়েছে।

ভোগান্তি চরমে পৌঁছালে একপর্যায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রবাসীরা। এসময় ক্ষোভ প্রকাশ করে তারা জানান, অনলাইনে নিবন্ধন করতে না পারায় লকডাউনে নানা ভোগান্তি মাথায় নিয়েই তাদের আসতে হয়েছে।

অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির নতুন কর্মীদের টিকার অনুমোদন দেয়া হলেও অন্যরা পাচ্ছেন না। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃপক্ষের আশ্বাসে বের হয়ে যান তারা।

ঢাকা ছাড়াও দেশের অন্যান্য কেন্দ্রগুলোতেও নিবন্ধনের জন্য সকাল থেকেই ভীড় করছেন প্রবাসী শ্রমিকরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102