বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকার নিবন্ধনে বয়সসীমা কমিয়েছে সরকার।
এর ফলে এখন থেকে আঠারোর্ধ্ব যে কেউ সুরক্ষা ওয়েবসাইট এবং অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারবেন।
আজ বুধবার (২০ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আঠারো বা এর বেশি বয়স যাদের। গতকাল সন্ধ্যা থেকেই সুরক্ষা ওয়েবসাইটে তাদের নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। এখন থেকে ১৮ বছরের যে কেউ নিবন্ধন করে করোনার টিকা নিতে পারবেন।