ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকা নিলেই ১০০ ডলার পুরস্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

কোনো তরুণ করোনার টিকা নিলে তাকে একশ ডলারের সঞ্চয়পত্র দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি রাজ্য।

ওয়েস্ট ভার্জিনিয়া বলছে, ১৬ থেকে ৩৫ বছর বয়সীদের টিকা নিতে উৎসাহিত করতে এই প্রণোদনা দেওয়া হবে। বিবিসি এমন খবর দিয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) রাজ্যটির গভর্নর জিম জাস্টিস বলেন, আমাদের শিশুরা যেসব বিষয় এড়িয়ে যাচ্ছে, তা যে কতটা গুরুত্বপূর্ণ, তারা তা অনেক সময় বুঝতে পারে না।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি টিকা নেওয়া রাজ্যের একটি ওয়েস্ট ভার্জিনিয়া। কিন্তু সাম্প্রতিক কয়েক সপ্তাহে টিকাদান কর্মসূচির গতি অনেকটা কমে গেছে।

টিকা নেওয়ার ক্ষেত্রে তরুণরা বেশি গড়িমসি করছে। তাদের দোদল্যুমানতা দূর করতে রাজ্যটির গভর্নর এই প্রস্তাব দিয়েছে।

এই বয়সের মধ্যে যারা টিকে নেবেন, তাদের সুদসহ ১০০ ডলার দেওয়া হবে। ১৬ থেকে ৩৫ বছর বয়সী যারা টিকা ইতিমধ্যে নিয়েছেন, তারাও প্রণোদনা দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রে ব্যক্তি প্রতি নতুন করোনায় আক্রান্তের হারে ওয়েস্ট ভার্জিনিয়া ১৬তম। সেখানকার ১৫ লাখ বাসিন্দার ৫০ শতাংশকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

বাকি ৪০ শতাংশ টিকা নেওয়ার ক্ষেত্রে ইতস্ততবোধ করছেন বলে ধারণা করা হচ্ছে।

গভর্নর জিম জাস্টিস বলেন, আমি এমন একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছি, যাতে তারা টিকা নিতে উৎসাহবোধ করেন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102