ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকা নিয়ে অপ্রকাশযোগ্য চুক্তির ছবি তোলেন সাংবাদিক রোজিনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৩৯ বার পঠিত

রাশিয়া ও চীনের সঙ্গে টিকা নিয়ে সম্পাদিত অপ্রকাশযোগ্য চুক্তির ছবি তুলেছেন সাংবাদিক রোজিনা ইসলাম। সেসব তথ্য প্রকাশ হলে টিকা প্রাপ্তি অনিশ্চয়তা তৈরি হতো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার একনেক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাংবাদিক রোজিনার পূর্বের কোনো সংবাদের জন্য ব্যবস্থা নেয়া হয়নি। গতকাল যে ঘটনা ঘটেছে সে ঘটনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি না বলে সরকারি ফাইল নিয়ে যাচ্ছিলেন। সেগুলোর ছবি তুলছিলেন। অনুমতি ছাড়াই ওই রুমে প্রবেশ করেছেন। এগুলো রাষ্ট্রীয় গোপন বিষয়। তিনি অন্যায় করেছেন।

তিনি বলেন, বলেন, আমরা দেড় বছর ধরে করোনা নিয়ে কাজ করছি। টিকার সংকট দেখা দিয়েছে। সেই টিকা নিয়ে আমরা দিন-রাত পরিশ্রম করছি। চায়নার সঙ্গে, রাশিয়ার সঙ্গে, আমেরিকার সঙ্গে… চুক্তির পর্যায়ে চলে গেছি। নন ডিসক্লোজার সই করছি। সেই জিনিসগুলো যদি কেউ নিতে চায়, ডিসক্লোজ করতে চায়, তাহলে রাষ্ট্রীয়ভাবে আমাদের ক্ষতি হয়ে যাবে। ওই রাষ্ট্র হয়ত আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কই রাখবে না। আমাদের টিকা পাওয়া তো দূরের কথা, আমাদের সম্পর্কই নষ্ট হয়ে যাবে।

মন্ত্রী জানান, সাংবাদিক রোজিনাকে নির্যাতন করা হয়নি, তবে এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। একজন সিনিয়র অফিসার ও দুই জন নারী কর্মকর্তা ছিলেন সেখানে। যখন স্টেট সিক্রেটের বিষয় আসছে তখন তারা পুলিশ ডেকেছে। তারপর এই বিষয়গুলো ঘটেছে।

# dbcnews

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102