রমজানের শুরু থেকে সৌদিতে উমরাহ পালনের অনুমতি পাবেন করোনার টিকা নেয়া মুসল্লিরা। সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করে সৌদি প্রশাসন।
এছাড়া করোনা আক্রান্তের পর যারা সুস্থ হয়েছেন প্রত্যেকেই উমরাহ পালনের জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানায়, শরীরে করোনার বিরুদ্ধে শক্ত ইমিউনিটি রয়েছে, এমন ব্যাক্তিরাই উমরাহ পালন করতে পারবেন।
গত বছর দেশটিতে উমরাহ পালনের সুযোগ পায় মাত্র ১০ হাজার মুসল্লি। <দেশটিতে করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৭ হাজার। যেখানে দেশব্যাপী আক্রান্ত প্রায় ৪ লাখ মানুষ।