ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকা নিয়ে সুখবর নেই, মুলা দেখাচ্ছে ধনীদেশগুলো: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৫ বার পঠিত

টিকা নিয়ে ধনীদেশগুলো বাংলাদেশকে মুলা দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

যুক্তরাষ্ট্র থেকে ফিরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে এক আলোচনায় অংশ নিতে এক সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরে যান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফিরে মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

এই মুহূর্তে টিকা নিয়ে কোনো সুখবর নেই উল্লেখ করে বিভিন্ন ধনীদেশের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ করা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেবে দেবে বললেও তারা শেষপর্যন্ত দিচ্ছে না। এই আচরণের প্রতিবাদ জানানো হয়েছে। টিকার দেয়ার নামে সবাই মুলা দেখাচ্ছে। বড় বড় পণ্ডিতরা টিকার বিষয়ে কত কি বলছে। জি-৭ দেশগুলো কিছুদিন আগে বৈঠক করে বলেছে তারা ১০০ কোটি ডোজ টিকা দরিদ্র দেশগুলোকে দেবে। এই নিয়ে শুধু গল্পই শুনছি। কিন্তু দেয়ার জন্য কেউ আগ্রহ দেখাচ্ছে না।

তিনি বলেন, সবাই আমাদের কাছে বিক্রি করার জন্য আসছে। একটা মজার ঘটেছে। আমেরিকার অনেক ব্যক্তিবিশেষ আমাদের জানিয়েছেন, অমুক লোক অনেক টিকা দিতে পারবেন। তারা রাশিয়ান টিকার ডিলারশিপ পেয়েছে কিন্তু রাশিয়া সরকার আমাদের জানিয়েছে তাদের কোনো ডিলারই নাই।

তিনি আরও বলেন, ধনী দেশগুলো টিকা নিয়ে বসে রয়েছে। তাদের যত জনসংখ্যা, তার থেকে তাদের কাছে টিকা বেশি রয়েছে। টিকা এখন দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। অনেকে বলে টিকা দেবো কিন্তু কেউ দেয় না। আবার দেওয়ার সময় জিজ্ঞাসা করে যে অমুক জিনিসে আমাকে সমর্থন দেবেন কিনা। এখন দেখা যাচ্ছে, এটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে এক ভোটাভুটিতে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। কারণ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রস্তাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি ছিল না। তাছাড়া সবসময় তাদের কথামতো সমর্থন দেয়ার কাজ বাংলাদেশ আর করবে না। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে পশ্চিমা দেশগুলো আন্তরিক নয়।

এছাড়া অর্থপাচার নিয়ে অনেকে কথা বললেও সুনির্দিষ্ট তথ্য কেউ দিতে চায় না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102