ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকা নেওয়ার পর মারা গেলেন শামিম, আক্রান্ত আরও ১১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

কিশোরগঞ্জের ভৈরবে টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন ১২ জন। আক্রান্ত ১২ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে ওই এলাকায় করোনার সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

টিকা নেওয়ার পর মৃত ব্যক্তির নাম শামিম আহমেদ। পৌর শহরের ভৈরবপুর এলাকার এই বাসিন্দা ১৪ ফেব্রুয়ারি থেকে অসুস্থ বোধ করেন। পরে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৯ ফেব্রুয়ারি তার অবস্থার অবনতি হলে তাকে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার একদিন পর তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়ে ভৈরবের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোরশেদ আলম গণমাধ্যমকে জানান, শামিম আহমেদের উচ্চ রক্তচাপ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল। মৃত্যুসনদে এই তথ্য উল্লেখ করা আছে। তিনি আরও জানান, শামিম আহমেদের মৃত্যু নিয়ে ভৈরবের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

একবার আক্রান্ত হয়ে পুরোপুরি সুস্থ না হয়ে টিকা নিতে আসায় অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে মনে করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন মজিবর রহমান। তিনি টিকাবিধি মানার ওপর জোর দেন।

করোনার শুরু থেকেই কিশোরগঞ্জে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেশি। এ পর্যন্ত এই অঞ্চলে ৯৮৬ জনের নমুনা সংগ্রহের পর ৮২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৬ জনের। টিকা নেওয়ার পর আক্রান্ত ১২ জনের তালিকা প্রস্তুত করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102