টিকা প্রাপ্তি ও বিতরণ এখন সময়ের দাবি। টিকা যত দ্রুত নিশ্চিত হবে, অর্থনীতির চাকা তত সহজেই সচল করা যাবে।
পিআরআই ও এমসিসিআই আয়োজিত বাজেট পরবর্তী ওয়েবিনারে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ওয়েবিনারের বাজেটের সর্বোচ্চ সুবিধা আদায় করে নিতে সকল স্টেকহোল্ডারদের একযোগে কাজ করার আহবান জানানো হয়। বলা হয়, কোভিড পরবর্তী সময়ে ব্যবসার যে গতি তাতে রাজস্ব আদায় বেশ কঠিন হবে।
তবে রপ্তানির গতি, রেমিট্যান্স ও রিজার্ভ ভালো থাকায় সাময়িক স্বস্তি লক্ষ্যনীয়। এ সময় জাতীয় সামাজিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়নের উপর জোর দেন বক্তারা।