ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিটিই শফিকুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ২৫ বার পঠিত

একইসঙ্গে যে ডিসিও টিটিইকে বরখাস্তের এ আদেশ দিয়েছিলেন তাকেও শোকজ করা হয়েছে বলেও জানান রেলমন্ত্রী। রবিবার দুপুরে রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব কথা জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, বরখাস্তের আদেশটি সঠিক ছিল না তাই এ আদেশ প্রত্যাহার করা হচ্ছে।

এ ঘটনায় বিব্রত জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘আমার স্ত্রী তার আত্মীয়ের বিষয়ে রেল কর্মকর্তাকে ফোন দেয়া ঠিক হয়নি। সে আমার সাথে বিষয়টা তাৎক্ষণিক শেয়ার করলে এমন ঘটনা ঘটতো না। এমন অনভিপ্রেত ঘটনায় আমি বিব্রত।’

রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে ভ্রমণকারীর বিষয়ে নুরুল ইসলাম সুজন জানান, ওই ব্যক্তি তার স্ত্রীর আত্মীয়। আর তাকে আগে চিনতেন না বলেও উল্লেখ করেন মন্ত্রী। মাত্র ৯ মাস হলো বিয়ে করেছেন তাই সব আত্মীয়কে চেনেন না বলেও সংবাদ সম্মেলনে জানান নুরুল ইসলাম সুজন।

নাম ভাঙিয়ে আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে রেল ভ্রমণের বিষয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘কেউ রাস্তায় পরিচয় দিলে আমার আমার দোষ কোথায়?’

প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে রেল ভ্রমণ করছিলেন ৩ যাত্রী। এ সময় ভ্রমণকারী তিন ট্রেনযাত্রীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। পরে ওই ৩ যাত্রী তাদের সঙ্গে অসদাচরণ করা হয় বলে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেন।

এর জেরে পরদিন বিকেলে রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনার জেরে গতকাল শনিবার রেলমন্ত্রী জানান, টিটিই যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102