ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু সিলেটের জৈন্তাপুরে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৩ বার পঠিত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলা ধসে চার জনের মৃত্যু

সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলা ধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ছয় জন।

সোমবার (৬ জুন) ভোর ৫টায় উপজেলার চিতনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে এ ঘটনা ঘটে। জৈন্তাপুর থানার ডিউটি অফিসার এসআই হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মৃতরা হলেন—জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের ৫ বছর বয়সী ছেলে সাফি আহমদ এবং ওই পরিবারের সদস্য মাওলানা রফিক আহমদের স্ত্রী সামিরা বেগম (৫৮)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, ‘পাহাড়ের অংশ কেটে কাঁচা ঘরটি নির্মাণ করা হয়। বৃষ্টিপাতের কারণে ভোরে মাটি ধসে ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় চার জনের মৃত্যু হয়।’

তিনি জানান, লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো। আহতদের উদ্ধার করে একই হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102