ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিসিবির পণ্য কেনার জন্যে বৃদ্ধাদের লাইন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৫০ বার পঠিত

সুমন মোহাম্মদ, ঢাকা: দেশের নিত্যপণ্য কেনার জন্য বর্তমানে ৬৫ বছর বয়সের বৃদ্ধাকেও ভোর ছয়টা, সাতটা থেকে এসে রাস্তার পাশে বসে থাকতে হয়। বাজার মূল্য থেকে কিছুটা কম মূল্যে নিত্যপণ্য কেনার আশায় ভোর থেকেই তাদের লাইনে দেখা যায় প্রতিদিনই। অনেক সময় পণ্য না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হয় তাদেরকে।

তাই এত সকালে টিসিবির পণ্য কেনার আশায় বসে থাকেন উনারা। আজ মিরপুর দশ নাম্বার সেনপাড়া পর্বতা, মিরপুর বিআরটিএ পিছনে টিসিবির নিত্যপণ্য দেয়া হয়। সকাল ১১টার দিকে গাড়ি আসতেই মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রচণ্ড ভিড়ের কারণে এবং প্রচন্ড রোদের তাপে কিছু বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েন। তখন অনেককেই দেখা যায় মাথায় পানি ঢেলে কিছুটা সুস্থ হবার চেষ্টা করেন।

এ সময় ডিলার মোঃ শাহাদাত হোসেন (সেলিম) এর সঙ্গে টিসিবির পণ্য বিক্রির বিষয়ে জিজ্ঞেস করলে তখন তিনি সাংবাদিকদের জানান, “আমাদের যথেষ্ট পরিমাণ সরকারি পণ্য আছে। সবাইকে তা দিতে পারব কিন্তু আমরা প্রতিনিয়ত এই পণ্য দিতে পাবলিকের চাপ নিতে হচ্ছে। পাবলিক সিরিয়াল মেইনটেন করে না। তাই আমাদের এত কষ্ট হয়। অনেকে দুই বার তিনবার করে এসে পণ্য নিয়ে যায়। অনেকেই পরিবারের সব সদস্য নিয়া আসে। এজন্য অনেক সময় পণ্য না পেয়ে চলে যায় অনেকে।

তখন তাকে প্রশ্ন করা হয় সবাই যেন পণ্য পায় এজন্য আপনারা কোন ধরনের ব্যবস্থা নিয়েছেন কী না? এর জবাবে সেলিম বলেন, আমি আমার ভিজিটিং কার্ড কেটে টোকেন বানিয়ে সবার হাতে হাতে দিয়েছি এবং দুটা সিরিয়াল করেছি। যারা এই টোকেন নিয়ে আসবে শুধু তারাই পাবে। তারা ছাড়া আমি কাউকে দিবো না। টোকেন ছাড়া দিতে গেলে আমি সিরিয়াল ধরে রাখতে পারি না। তখন এখানে হট্টগোল শুরু হয়ে যায়।

এসময় পণ্য না পাওয়া ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায় তাদের কেউ কেউ বলে মুখ চিনে পণ্য দেয়। আমাদের যেটা লাগবে না সেটাও নিতে বাধ্য করা হয়। উনারা প্যাকেজ করে যেটা দেবে সেটাই নিতে হবে। সেটা যদি আমার নাও লাগে তাও নিতে হবে। না হলে আমি কখনোই পাবো না। তাই বাধ্য হয়ে আমাদের প্যাকেজে যা দেয় তাই নিতে হয়। কিছুক্ষণ আগে ডাল দিচ্ছিল দুই কেজি করে। এখন সাংবাদিক দেখে তিন কেজি করে দিচ্ছে। তাই আপনাদের বলব যখন টিসিবির পণ্য দেয়া হয় তখন আপনারা যদি সেই পণ্যের গাড়ির পাশে থাকেন তাহলে আমরা নিম্নআয়ের মানুষ গুলো একটু ভালোভাবে এবং চাহিদা মোতাবেক পণ্য ক্রয় করতে পারব। তাই আপনারা এখানে আসার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

আজ দেয়া হচ্ছে চিনি, মসুর ডাল; সোয়াবিন তেল। চিনি প্রতিকেজি ৫৫ টাকা, তেল প্রতি লিটার ১১০ টাকা মশুর ডাল ৬৫ টাকা। তখন টিসিবির লোকদের জিজ্ঞাসা করা হলে আপনাদের এই পণ্য কতদিন পর্যন্ত দেয়া হবে তখন তারা বলেন ২৫ রোজা পর্যন্ত আমরা এ পণ্য দিয়ে যাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102