ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে প্রথম জয় বাংলাদেশের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

নিউজিল্যান্ডকে লজ্জার হার উপহার দিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের দেওয়া ৬১ রানের লক্ষ্য তিন উইকেট হারিয়ে সহজে টপকে যায় টাইগাররা। বুধবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় দুই দল।

৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। তৃতীয় ওভারের মধ্যে দলীয় ৭ রানের মাথায়ই দুই ওপেনার মোহাম্মদ নাঈম (১) ও লিটন দাশ (১) ফিরে যান।

তবে তৃতীয় উইকেট জুটিতে ৪২ বলে ৩০ রান করে বিপদ সামাল দেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। কিন্তু ৩৩ বলে ২টি চারে ২৫ রান করে সাজঘরে ফিরেন সাকিব। শেষ পর্যন্ত ১৮ ওভার ৫ বলে ৬২ রান সংগ্রহ করে বাংলাদেশ। মুশফিকুর রহিম ১৬ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ১৪ রানে অপরাজিত থাকেন।
এছাড়া নিউজিল্যান্ডও শুরুটা ভাল করতে পারেনি। বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন মেহেদি হাসান। প্রথম ওভারেই কিউইদের জার্সিতে অভিষিক্ত ওপেনার রাচিন রবিন্দকে ফিরিয়েছেন তিনি। এরপর তৃতীয় ওভারে উইল ইয়াংকে বোল্ড করেন সাকিব আল হাসান। সাকিবের পর এক ওভারেই কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্লান্ডেলকে ফেরান নাসুম।

মাত্র ৯ রানেই ৪ উইকেট হারানো নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম ও হেনরি নিকোলসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। দুজনেই করেন ১৮ রান করে। ২ রানের ব্যবধানে দুইজনকেই বিদায় করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বাকিরাও। পরে সব কয়টি উইকেট হারিয়ে ৬০ রান তোলে নিউজিল্যান্ড।

বল হাতে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট নিয়েছেন নাসুম, সাকিব ও সাইফউদ্দিন। বাকি এক উইকেট নেন মেহেদী হাসান। তবে নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট পান কোল ম্যাককোচিন, এজাজ প্যাটেল ও রচিন রবীন্দ্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102