ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টি-টোয়েন্টিতে শীর্ষস্থান হারালেন উড়তে থাকা সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫ বার পঠিত

কয়েক সপ্তাহের ব্যবধানে টি-টোয়েন্টি অলরাউন্ডারের মুকুট হারালেন সাকিব আল হাসান। তাকে পেছনে ফেলে শীর্ষ অলরাউন্ডারের মুকুট ফের নিজের করে নিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। দুই সপ্তাহ আগে নবীকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছিলেন সাকিব। তবে সেই নবীর কাছেই শীর্ষস্থান হারালেন দেশসেরা এই অলরাউন্ডার।

টি–টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে অবনমন হলেও ওয়ানডেতে এখনো শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব। আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে টি–টোয়েন্টিতে সাকিবের রেটিং ২৪৩। কয়েক দিন আগেও এটি ২৪৮ ছিল। আর এক নম্বরে থাকা নবীর রেটিং ২৪৬।

সাকিব ও নবী দু’জনেই এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) নিয়ে ব্যস্ত। সিপিএল এ টানা দুই ম্যাচে ফিফটি পেয়েছেন সাকিব। আর নবী পেয়েছেন টানা দুই ম্যাচে ৩ উইকেট। এদিকে ২১১ রেটিং নিয়ে তিন নম্বরে রয়েছে ইংল্যান্ডের মঈন আলী।

অন্যদিকে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তার রেটিং ৮৬১। ৮০১ রেটিং নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের সূর্যকুমার যাদব। তৃতীয় অবস্থানে আছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম আছেন। তার রেটিং পয়েন্ট ৭৯৯।

আর বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড, দুই এবং তিনে আছেন দক্ষিণ আফ্রিকার তাব্রেইজ শামসি ও ইংল্যান্ডের আদিল রশিদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102