ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি প্রদর্শিত হবে ভার্চুয়াল জগতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৭ বার পঠিত

২০২১ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ট্রফি ট্যুর’ বা সফর হবে অনলাইনেই। ত্রিমাত্রিক ফিল্টার ব্যবহার করে বিভিন্ন দেশের মানুষ অংশ নিতে পারবেন তাতে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) এই ডিজিটাল ট্রফি ট্যুরের উদ্বোধন করেছেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের নায়ক কার্লোস ব্রাফেট।

সবকিছু ঠিক থাকলে অক্টোবরের ১৭ তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে হবে এ টুর্নামেন্ট। সাধারণত এমন টুর্নামেন্টের আগে অংশগ্রহণকারী দেশগুলোতে আসে ট্রফি, হয় অনুষ্ঠান। তবে করোনাভাইরাসের কারণে এবার সম্ভব হচ্ছে না সেটি। ফলে আইসিসি আশ্রয় নিয়েছে ডিজিটাল জগতেই।

যেকোনো স্মার্ট ডিভাইসের মাধ্যমে এই ট্রফি প্রদর্শনীতে অংশ নিতে পারবেন যে কেউ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেসবুক ও ইন্সটাগ্রাম পেজে থাকবে ত্রিমাত্রিক ‘অগমেন্টেড রিয়্যালিটি’ ফিল্টার। সে ফিল্টারের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারবেন সমর্থকেরা।

প্রতি সপ্তাহে সেসবের বাছাই করা কন্টেন্ট দেখানো হবে আইসিসির সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে। আইসিসির অফিশিয়াল স্মারক জেতারও সুযোগ থাকবে সমর্থকদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফির অবস্থান আইসিসির ট্রফির জন্য তৈরি করা আলাদা ওয়েবসাইট থেকে জানা যাবে।

বার্মিংহামের কবি লরিয়েট ক্যাসি বেইলির একটা কবিতা আবৃত্তির মাধ্যমে ডিজিটাল ট্রফি ট্যুর শুরু করেছেন ব্রাফেট। সে ট্রফির সঙ্গে নিজের স্মরণীয় মুহূর্তটার কথাও আরেকবার বলেছেন তিনি, ‘আমার জীবনের অন্যতম সেরা এক রাতের স্মৃতি ফিরিয়ে আনে এ ট্রফিটা। অনন্য এই ট্রফির সফরে যুক্ত হতে পেরে আনন্দিত আমি। এবার সমর্থকেরা অভূতপূর্ণ কিছু জিনিস দেখতে যাচ্ছে।’

ভার্চুয়াল ট্রফি প্রদর্শনী নিয়ে বলতে গিয়ে ব্রাফেট বলেন, ‘ব্যক্তিগতভাবে সমর্থকদের সৃষ্টিশীলতা দেখতে মুখিয়ে আছি আমি। আশা করি, সবাই এতে সম্পৃক্ত হবেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102