প্রথম রাউন্ড থেকে দুটি গ্রুপের সেরা চারটি দল বিশ্বকাপের সুপার টুয়েলভে নাম লেখাবে। বাংলাদেশ সেরা চার দলের মধ্য থাকলে মূল পর্বে খেলার সুযোগ পাবে মাহমুদউল্লাহ বাহিনী। এখন আটটি দলের টিকিট নিশ্চিত।
বাংলাদেশের ম্যাচের দিনই অর্থাৎ ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। ‘বি’ গ্রুপে ১৯ অক্টোবর টাইগারদের দ্বিতীয় ম্যাচ ওমানের বিপক্ষে। ২১ অক্টোবর বাংলাদেশ দলের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। এই গ্রুপের সবগুলো খেলা হবে ওমানে, বাংলাদেশ সময় রাত ৮টায়।
‘এ’ গ্রুপে থাকা চারটি দল হচ্ছে আয়ারল্যান্ড, নামিবিয়া, শ্রীলংকা ও নেদারল্যান্ডস। এই গ্রুপের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে।
বিস্তারিত আসছে…