নিউজিল্যান্ড সফরে টি টোয়েন্টি সিরিজও হাতছাড়া বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচ ডি/এল মেথডে ২৮ রানে জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করলো ব্ল্যাকক্যাপরা।
নিউজিল্যান্ড সফরে এদিন প্রথম টস জেতে বাংলাদেশ। নেপিয়ারে ফিল্ডিংয়ে নেমে ১১১ রানের মধ্যে তুলে নেয় ব্ল্যাকক্যাপদের ৫ উইকেট। তবে গ্লেন ফিলিপস ও ড্যারেল মিচেল ৬২ রানের জুটি গড়েন। ফিলিপস ৫৮ ও মিচেল ৩৪ রানে অপরাজিত ছিলেন। ৫ উইকেটে ১৭৩ রান তোলার পর বৃষ্টি নামে। এরপর পরিবর্তিত টার্গেট পায় বাংলাদেশ। যদিও শুরুতে ১৪৮ রানের টার্গেট দেখানো হলেও দ্বিতীয় ওভারে এসে তা বদলে যায় ১৭০-এ।
লিটন দাসের বিদায়ে সৌম্য-নাইম ৮১ রানের জুটি গড়লেও দলকে জেতাতে তা যথেষ্ঠ ছিলো না। সৌম্য ৫১ ও নাইম ৩৮ রানে ফেরেন। বাংলাদেশ থামে ৭ উইকেটে ১৪২ রানে।