ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

চলতি বছরের শেষে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতেই টাইগারদের সাথে বিশ ওভারি ম্যাচ খেলবে অজিরা।

অস্ট্রেলিয়ান এবিসি রেডিওকে এই তথ্য নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।

সাদারল্যান্ড জানিয়েছেন, গেল বছর ইংল্যান্ড বাংলাদেশে এসে দারুণ সিকিউরিটি পেয়েছিলো। নিরাপত্তা নিয়ে তাই এখন আর শংকায় নেই ক্রিকেট অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে তাই টাইগারদের সাথে খেলবে অজিরা।

এর আগে ২০১৫ সালে উগ্রবাদী হামলার শংকায় সিরিজ বাতিল করেছিলো অস্ট্রেলিয়া। ২০১৬ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অজিরা। ২০১৭ সালে শেষবার বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে গত বছর বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের। কোভিডের প্রকোপে স্থগিত হয়ে যায় দুটি সিরিজই। অস্ট্রেলিয়া পরে বলেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে ২০ ওভারের ম্যাচের সিরিজ খেলে কিছুটা পুষিয়ে দেয়ার চেষ্টা করবে তারা। সেটিই এখন বাস্তব রূপ পেতে যাচ্ছে।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বরে, ভারতে। বাংলাদেশকে খেলতে হবে প্রাথমিক পর্বে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত মাত্র চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। পঞ্চমটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102