ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টুইটারের মামলা ইলন মাস্কের বিরুদ্ধে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৪৪ বার পঠিত

চার হাজার চারশ কোটি ডলারের চুক্তি থেকে সরে যাওয়ায় টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে টুইটার কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, বিশ্বের শীর্ষ ধনী ইলনমাস্ক যেন তার প্রতিশ্রুতি অনুযায়ী জনপ্রিয় এই সোশাল মিডিয়া কোম্পানির প্রতিটি শেয়ার ৫৪ দশমিক ২০ ডলারে কিনে নেন, সেই আদেশ চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের আদালতে দায়ের করা এ মামলায়।

সেখানে বলা হয়েছে, টুইটার কিনে নেওয়ার কথা বলে মানুষের মনোযোগ কেড়ে নিয়ে, এ বিষয়ে প্রস্তাব দিয়ে, তারপর টুইটার অধিগ্রহণের বিষয়ে একটি চুক্তি করে মাস্ক এখন মনে করছেন, তিনি বোধহয় অন্য সবার মত ডেলাওয়ারের চুক্তি আইন মানতে বাধ্য নন; তিনি ভাবছেন, মন চাইলেই তিনি সিদ্ধান্ত পাল্টে ফেলতে পারেন, একটা কোম্পানিকে ছুড়ে ফেলতে পারেন, এর কাজ তছনছ করে দিতে পারেন, শেয়ার হোল্ডারদের পথে বসাতে পারেন, তারপর চুক্তি থেকে বেরিয়ে যেতে পারেন।

গত এপ্রিল মাসে টুইটার কেনার চুক্তি করেছিলেন ইলন মাস্ক। তবে, গত মাসে টুইটার কেনার চুক্তি থেকে সরে আসবেন বলে এক চিঠিতে টুইটার কর্তৃপক্ষকে হুমকি দেন ইলন মাস্ক। এর কারণ হিসেবে তিনি বলেছিলেন, ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্ট সম্পর্কে যে তথ্য তিনি জানতে চান, টুইটার তা তাকে দেয়নি।

এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে টুইটার কেনার চুক্তি বাতিলের ঘোষণা দেন ইলন মাস্ক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102