ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নরেন্দ্র মোদীর শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় জাতির পিতার সমাধিতে ফুল দেন ভারতের প্রধানমন্ত্রী। কিছু সময় নিরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে, বঙ্গবন্ধুর সমাধিস্থল ও যাদুঘর ঘুরে দেখেন নরেন্দ্র মোদী। পরে, পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নরেন্দ্র মোদী। তারপর বঙ্গবন্ধুর সমাধিকমপ্লেক্সে একটি গাছের চারা রোপন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৭ মার্চ) সকাল ১১টা ৩৫ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে পুরো গোপালগঞ্জে ঢেকে দেয়া হয়েছে নিরাপত্তার চাদরে।

এর আগে, বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনের শুরতেই সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১০টা ১০ মিনিটে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেন তিনি। মন্দিরে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে সতী দেবীকে পুষ্পমাল্য অর্পণ করেন নরেন্দ্র মোদী। এ সময় মন্ত্রপাঠ শুরু করেন পুরোহিত। প্রায় ১০ মিনিট ধরে আনুষ্ঠানিকতা চলে। পরে ভারতের প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন মন্দিরের পুরোহিত।

পূজা শেষে মন্দির প্রাঙ্গণে সমবেত ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মন্দিরে পৌঁছানোর পর পূজা দেয়া এবং নানা অনুষ্ঠানিকতায় ২৫ মিনিট সময় ব্যয় করেন মোদী।

সাতক্ষীরার আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেন নরেন্দ্র মোদী।

গোপালগঞ্জ থেকে ফিরে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এ সময় দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই ও বিভিন্ন প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনের কথা রয়েছে। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ শেষে ঢাকা ত্যাগ করবেন ভারতের প্রধানমন্ত্রী।

এর আগে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মোদীকে বহনকারী বিশেষ বিমানটি। সেখান তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা পৌঁছানোর পর সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী। এরপর, বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মোদী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102