ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টুপি পরে তোপের মুখে যশ দাশগুপ্ত!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৭ বার পঠিত

পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে পড়েছেন টালিউড অভিনেতা যশ দাশগুপ্ত। তার একটাই ভুল, তিনি টুপি পরে ছবি পোস্ট করেছেন!

ধর্মপ্রাণ মুসলমানদের সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাসকে শ্রদ্ধা জানিয়ে যশ লেখেন, ‘সবাইকে রমজানের মুবারক’। আর এটি দেখেই নেটিজেনদের বড় একটি অংশ যশের ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন। সেই পোস্টে অভিনেতার কাছে জানতে চাওয়া হয়, ‘নুসরাতের সঙ্গে থেকে কি নিজের ধর্মও বদলে ফেলেছ?’

টালিউডের তারকা অভিনেত্রী, সাংসদ ও যশের সন্তানের মা নুসরাত জন্মসূত্রে মুসলিম। কিন্তু সনাতন ধর্মের বিভিন্ন পূজা পার্বণে তার সরব উপস্থিতি। মূলত যশের জন্যই এসব আয়োজনে শামিল হন তিনি। এমনকি প্রায়ই নায়িকার সিঁথিতে সিঁদুর নজরে আসে। বিভিন্ন সময় সেসব আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেও তাতে তোয়াক্কা করেন না তারা।

কয়েক দিন আগেও কলকাতার হজরত সৈয়দ আলী শাহ’র দরগাতে গিয়েছিলেন যশ-নুসরাত। এর আগে একমাত্র সন্তানকে নিয়ে তাদের দুই ধর্মের প্রার্থনালয়েও গেছেন। তারা মনে করেন সকল ধর্মের প্রতিই তাদের সম্মান আছে এবং থাকবে। সূত্র: হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102