ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে বস্তাভর্তি ইয়াবা উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে এক লাখ পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের বড়খালসংলগ্ন নাফ নদীতে এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সাইয়্যদুল।

তবে পাচারকারী পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লে. কমান্ডার সাইয়্যদুল বলেন, ভোরে টেকনাফের সাবরাংয়ের বড়খাল এলাকাসংলগ্ন নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। একপর্যায়ে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে একটি বস্তাসহ এক ব্যক্তিকে সাঁতার কেটে আসতে দেখেন কোস্টগার্ডের সদস্যরা। এতে টর্চলাইটের আলো ফেললে বস্তাটি ছেড়ে দিয়ে ওই ব্যক্তি সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে পানিতে ভাসমান বস্তাটি উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পলিথিন মোড়ানো অবস্থায় পাওয়া যায় এক লাখ ৫ হাজার ইয়াবা। উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কমান্ডার সাইয়্যদুল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102