ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেকনাফে ট্রলার ডুবি, সাঁতরে কূলে এলো ৩০ রোহিঙ্গা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৯ বার পঠিত

সাগর পথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে সাঁতরে কূলে আসা ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে তাদের উদ্ধার করা হয়। এর আগে সোমবার (৩ অক্টোবর) ভোরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। উদ্ধার হওয়াদের মধ্যে ২ জন নারী ও ২৮ জন পুরুষ রয়েছে।

কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোর রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়া পাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে। তবে ট্রলারে কতজন রোহিঙ্গা ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাগরে আরও অনেকে ভাসছে বলে উদ্ধার হওয়ারা জানিয়েছে। এতে প্রাণহানির আশঙ্কাও করা হচ্ছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়া পাড়ায় সাগর থেকে সাঁতরে কিছু রোহিঙ্গাকে উপকূলে আসতে দেখে স্থানীয় কোস্টগার্ডকে খবর দেয়। পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এসব রোহিঙ্গাদের উদ্ধার করে।
কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, মালয়েশিয়া যাওয়ার পথে গভীর সাগরে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এতে রোহিঙ্গারা সাগরে ভাসতে থাকে। এসময় মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকার জেলেদের সহায়তা চেয়েও তারা পাননি। পরে জেলেদের ছুড়ে দেওয়া বয়া ও পানির জারের সহায়তায় সাঁতরে কূল উঠে আসেন। এখনো অনেকে সাগরে ভাসছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102