ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেকনাফে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৬ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৬ জুন) বিকালে উপজেলার রঙ্গিখালী লামার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর বাসিন্দা নুর কবিরের মেয়ে কমলা (৬) ও জান্নাত আরা (৪)। কমলা রঙ্গিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রঙ্গিখালী লামার পাড়া এলাকার হোছেন আহমদ নামের এক ব্যক্তি তার জমি থেকে মাটি বিক্রি করেন। এতে সেখানে একটি মাটির গর্তের সৃষ্টি হয়। বৃষ্টির পানি জমে সেটি পুকুরে পরিণত হয়। দুপুরে সেখানে গোসল করতে নেমে ডুবে যায় ওই দুই শিশু। পরে বাড়ির লোকজন তাদের বাড়িতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর ওই পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, পানিতে ডুবে মারা যাওয়ায় লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গোটা এলাকায় শোক বিরাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102