কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের পাঁচ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে টেকনাফ উপজেলারর হ্নীলা ইউনিয়নের ভিলিজারপাড়ায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মধ্যরাতে টেকনাফের হ্নীলার ভিলিজারপাড়ায় পাহাড় ধসে নিহত সৈয়দ আলমের তিন ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ বসতিগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
এরআগে, মঙ্গলবার ভারী বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ও পানিতে ভেসে ছয় জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। দুপুরে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।