ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৬ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবা, সিএনজি, মোটর সাইকেলসহ ৬ মাদক কারকারীকে আটক করা হয়েছে। উপজেলার হোয়াইক্যং হাইওয়ে পুলিশ দিবাগত গভীর রাতে ইয়াবার একটি বড় চালানসহ ৪ মাদককারবারীকে আটক করতে সক্ষম হয়। একই সাথে আটক করা হয় সিএনজি চালকসহ অপর ২ জনকে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নয়াপাড়ার জনৈক আমানুল্লাহর ছেলে রিদওয়ান নামক এক মাদককারবারী ঢাকার ৪ কারবারীকে মাদকের একটি বড় চালান তুলে দিতে হোয়াইক্যংয়ের নিজ বাড়িতে আসে। তাদের প্রাইভেটকার হোয়াইক্যং রেখে সিএনজি দিয়ে নয়াপাড়া এসে উক্ত মাদক কারবারীরা।

তখন ইয়াবার চালান নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে সিএনজি ও মোটরসাইকেল নিয়ে রওয়ানা দেয়ার সময় হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি অতিক্রম করার সময় পুলিশ গাড়িটি থামানোর চেষ্টা করলে কারবারীরা পুলিশের তল্লাশি পয়েন্ট অমান্য করে পালিয়ে যাওয়ার সময় আসামী ১. মো. রিদওয়ান ইসলাম (২০), পিতা. আমানত উল্লাহ সাং- নয়াপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ২. মোহাম্মদ আজিজুল ইসলাম সোহান (২৫), পিতা- আমিরুল ইসলাম বাবুল, স্থায়ী সাং- সিজিয়ারা, থানা- নাঙ্গলকোট, জেলা- কুমিল্লা, ৩. মোহাম্মদ আলম (২৫), পিতা- আলী হোসেন, সাং- নিতাইগঞ্জ (রানী ভিলা), থানা- সদর, জেলা- নারায়ণগঞ্জ ৪. মোসা- জ্যোতি আক্তার (২১), স্বামী মোহাম্মদ আলম, সাং- নিতাইগঞ্জ(রানী ভিলা), থানা- সদর, জেলা- নারায়ণগঞ্জ ৫. মো- শাহজাহান (২৫), পিতা জাবের আলী, সাং- কানজ্বরপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ৬. মো- ইউনুস (১৯), পিতা- মৃত নুর আহাম্মদ, সাং- উত্তর কানজ্বরপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারসহ মোট ৬ জনকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, তাদের কাছে ৪ হাজার ২শ পিচ ইয়াবা পাওয়া গেছে। তবে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শির বর্ননা মতে ইয়া ছিল ২০ হাজারের চেয়ে বেশী। নয়াপাড়ার হাইওয়ে পুলিশের ওসি একেএম মন্জুরুল হক আকন্দ এ প্রসঙ্গে বলেন, বিষয়টি সঠিক নয়। মানুষ অনেক কিছু বলবে। উদ্ধারকৃত ইয়াবা ছিল ৪২০০ পিচ। আটক আসামীদের নিয়মিত মামলা রুজু শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102