ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেকনাফে ব্রিজের নীচ থেকে রোহিঙ্গার মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৮ বার পঠিত

কক্সবাজার টেকনাফের শালবাগান ক্যাম্প সংলগ্ন ব্রিজের নীচ থেকে রফিক (৩০) নামের এক রোহিঙ্গার যুবকের মরদেহ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ ও ১৬ এপিবিএন সদস্যরা।

সোমবার (৯ আগস্ট) ভোরে টেকনাফের হ্নীলা জাদিমোরা নয়াপাড়া দিয়ে শালবাগান ক্যাম্পগামী ব্রিজের নীচ থেকে মরদেহটি উদ্ধার করে। রফিক ২৬নং ক্যাম্পের ই-৫ এর বাসিন্দা মোহাম্মদ হোছনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৭নং শালবাগান ক্যাম্পে সক্রিয় থাকা ত্বোহা গ্রুপের লোকজন রফিককে নৃশংসভাবে খুন করে ব্রিজের নীচে ফেলে যায়।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল আলীম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের পরিবার থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102