ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেস্ট ইতিহাসে মুমিনুলের অনন্য অর্জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুমিনুল হক মানেই যেন সেঞ্চুরি! এবার সপ্তমবারের মতো এই মাঠে সেঞ্চুরি উপহার দিলেন বাংলাদেশ অধিনায়ক। এক মাঠে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের তালিকায় নাম লেখালেন এই বাঁহাতি। শুধু তাই নয়, বাংলাদেশের হয়ে টেস্টে দ্রুততম ৩ হাজার রানের ক্লাবে নাম লেখালেন তিনি। আর বাংলাদেশের হয়ে তামিমের করা সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ডটাও ভেঙেছেন টাইগার টেস্ট অধিনায়ক। এক নজরে দেখে নেওয়া যাক মুমিনুলের রেকর্ডগুলো-

বাংলাদেশের হয়ে দ্রুততম ৩ হাজারি ক্লাবে মুমিনুল:

এই রান করতে মুমিনুল হককে খেলতে হয়েছে ৭৬ ইনিংস। সমান সংখ্যক ইনিংস খেলেছেন তামিম ইকবালও। তিন হাজারি ক্লাবে নাম লেখাতে ৮৫ ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। মুশফিকের লেগেছে ৯৫ ইনিংস আর হাবিবুল বাশার এই রান করতে খেলেছেন ৯৭ ইনিংস।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি:

তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক মুমিনুল। তার নামের পাশে সর্বোচ্চ ১০টি শতক। তামিমের টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৯টি। এরপরই আছেন মুশফিকুর রহিম। তার সেঞ্চুরির সংখ্যা ৭টি। যার জন্য তাকে খেলতে হয়েছে ১৩২টি ইনিংস। এই তালিকায় মুশির পরেই আছেন আশরাফুল। ১১৯ ইনিংসে তিনি করেছেন ৬টি সেঞ্চুরি। তালিকায় তারপরই আছেন সাকিব আল হাসান। টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা ১০৬ ইনিংসে ৫টি।

টেস্ট ইতিহাসে এক মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরি:

টেস্ট ইতিহাসে এক মাঠে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন মুমিনুুল হক। ডন ব্র্যাডম্যান, সাঙ্গাকারা, ক্যালিসদের মতো তারকাদের পাশে নাম লিখিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এক মাঠে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকা দেখে নেওয়া যাক-

১১ – মাহেলা জয়াবর্ধনে (এসএসসি, কলম্বো, ৪২ ইনিংস)
০৯ – স্যার ডন ব্র্যাডম্যান (অ্যাডিলেড ওভাল, ১৭ ইনিংস)
০৯ – জ্যাক ক্যালিস (নিউল্যান্ডস, কেপ টাউন , ৩৫ ইনিংস)
০৮ – কুমার সাঙ্গাকারা (এসএসসি, কলম্বো, ৩৪ ইনিংস)
০৭ – মাইকেল ক্লার্ক (অ্যাডিলেড ওভাল, ১৭ ইনিংস)
০৭ – কুমার সাঙ্গাকারা (গল আন্তর্জাতিক স্টেডিয়াম, ৩৯ ইনিংস)
০৭ – মাহেলা জয়াবর্ধনে (গল আন্তর্জাতিক স্টেডিয়াম, ৩৪ ইনিংস)
০৭ – মুমিনুল হক (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম, ১৯ ইনিংস)

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102