ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ফাফ ডু প্লেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি। সীমিত ওভারের ক্রিকেটে বেশি করে নজর দিতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রামে ডু প্লেসি লেখেন, “নিজের মনের কাছে আমি পরিষ্কার। এটাই সেরা সময় নতুন কিছু শুরু করার।” তিনি আরও লেখেন, “১৫ বছর আগে কেউ যদি আমায় বলত, ৬৯টি টেস্ট খেলব দেশের হয়ে, তবে তা অবিশ্বাস্য মনে হতো।”

সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তার পরেই অবসরের সিদ্ধান্ত নিলেন সাবেক অধিনায়ক। শেষ ২ টেস্টে ব্যাট হাতেও তেমন ছন্দে ছিলেন না ডু প্লেসি। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্যই টেস্ট থেকে অবসর নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯টি টেস্ট খেলেছেন ডু প্লেসি, করেছেন ৪১৬৩ রান। এই ফরম্যাটে রয়েছে ১০টি শতরান, ২১টি অর্ধশতরান। সূত্র: ক্রিকবাজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102