ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা নিউজিল্যান্ডের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

করোনা গ্রাসে মাঝপথেই বন্ধ হয়ে গেছে ২০২১ আইপিএল। ফলে ভারত ও নিউজিল্যান্ড ক্রিকেটারদের এবারের লক্ষ্য হল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আগামী জুনে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

১৮ জুন থেকে ইংল্যান্ডের সাউদাম্পটনে হওয়ার কথা প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। গত দুই বছরের পারফরম্যান্সের ভিত্তিতে ফাইনালে মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। ফাইনালের জন্য গতকাল বুধবার (৫ মে) ২০ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে জায়গা পেয়েছেন কিউয়িল অলরাউন্ডার কলিন ডে গ্র্যান্ডহোম।

কিউয়ি অলরাউন্ডারের মতে, ভারতের বিরুদ্ধে লড়াই কঠিন চ্যালেঞ্জ। তার মতে ভারতীয় দলে এত ভালো ক্রিকেটার রয়েছে যে, প্রথম একাদশ বাছা কোহলিদের জন্য কঠিন কাজ। গ্র্যান্ডহোম বলেন, ভারতে সব বিভাগেই প্রচুর ভালো খেলোয়াড় রয়েছে। বর্তমানে ভারতীয় দলে দারুণ সিম বোলার রয়েছে। দুর্দান্ত স্পিনার রয়েছে। সুতরাং প্রথম একাদশ নির্বাচন করা কোহলিদের জন্য সহজ হবে না।
চলতি বছরেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ভারত। চার টেস্টের সিরিজ ২-১ জিতেছে টিম ইন্ডিয়া। প্রথম টেস্টের পর প্রথম সন্তানের জন্মের জন্য ভারতে ফিরে যান কোহলি। ছিলেন না একাধিক সিনিয়র ক্রিকেটার। চোটের কারণে সিরিজের মাঝেই দেশে ফিরতে হয়েছিল মোহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন এবং লোকেশ রাহুলকে। একদল তরুণকে নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বাকি তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন অজিংকা রাহানে। যার মধ্যে একটি ড্র এবং দুইটি টেস জিতে সিরিজ পকেটে পুরে ভারত।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য নিউজিল্যান্ড দল- কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), রাচিন রবীন্দ্রা, ডেভন কনওয়ে, জেকব ডাফি, টম ব্লুনডেল, রস টেলর, বিজে ওয়াটলিং, টম লাথাম, ডার্লি মিচেল, হেনরি নিকোলস, কলিন ডে গ্র্যান্ডহোম, নেল ওয়াঙনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, আজাজ প্যাটেল, ডগ ব্রেসওয়েল, জেকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইল ইয়ং৷

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102