ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেস্ট থেকে অবসর বিষয়ে যা বললেন মাহমুদউল্লাহ রিয়াদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩১ বার পঠিত

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে সাদা পোশাক খুলে রাখার অনানুষ্ঠানিক ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৬ মাস পর টেস্টে ফিরে এমন দারুণ পারফর্মেন্সের পরও অবসরের ঘটনায় দেশের ক্রিকেটে তোলপাড় শুরু হয়েছিল। এতদিন এ বিষয়ে টু শব্দও করেননি মাহমুদউল্লাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়ন্টি সিরিজের আগের দিন আজ সোমবার এমন প্রশ্ন তিনি এড়িয়ে যান।

মাহমুদউল্লাহর টেস্ট থেকে অবসর গ্রহণ নিয়ে ব্যাপক ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। অপরাজিত সেঞ্চুরির পর দলের ভেতর থেকে মিডিয়ার কাছে খবর চলে আসে যে- মাহমুদউল্লাহ অবসর নিচ্ছেন। এ নিয়ে কেউ আনুষ্ঠানিক বিবৃতি দিতে চাননি। বিসিবি বস নাজমুল হাসান পাপনও বিস্ময় প্রকাশ করেন। টেস্টের শেষ দিন মাঠে নামার সময় গোটা দল মাহমুদউল্লাহকে ‘গার্ড অব অনার’ দেয়। এতেই তার অবসরের ব্যাপারটি স্পষ্ট হয়ে যায়। কিন্তু ম্যাচসেরার পুরস্কার নিতে এসেও এ বিষয়ে কিছুই বলেননি মাহমুদউল্লাহ।

কাল থেকে শুরু হচ্ছে অস্ট্রলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়ন্টি সিরিজ। তার আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। স্বাভাবিকভাবেই টেস্ট থেকে অবসরের প্রশ্ন উঠে। জবাবে মাহমুদউল্লাহ শুধু বলেছেন, ‘একটা ব্যাপার আমি পরিষ্কার করে দিতে চাই, শুধুমাত্র এই সিরিজটি নিয়ে এখন আমার ভাবনা। এ বিষয়ে (অবসর) ইনশাল্লাহ আপনাদেরকে আমি অতি শিগগিরই বিস্তারিত জানাতে পারব।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102