ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেলেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩৯ বার পঠিত

অনেক দিন ধরেই নানা রকমের গুঞ্জন উঠেছিল বাংলাদেশ টেষ্ট দলের পরবর্তী অধিনায়কত্ব নিয়ে। কে হবেন পরবর্তী কাপ্তান। সেখানে নাম উঠেছিল বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসানের নাম। অবশেষে তাই হলো। সবচেয়ে আলোচিত সমালোচিত ব্যক্তি সাকিবই টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন। এদিকে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন লিটন কুমার দাস।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে বাংলাদেশ দলের অধিনায়কের বিষয়ে মিটিংয়ে বসে বিসিবি। এর আগে মুমিনুলকেই থেকে যাওয়ার অনুরোধ করা হবে নাকি নতুন করে কেউ আসবেন নেতৃত্বে এমন গুঞ্জন ছিল দেশের ক্রিকেট পাড়ায়। তবে শেষ পর্যন্ত সাকিবেই আরেকবার আস্থা রাখল বোর্ড।

মঙ্গলবার (৩১ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় এক বৈঠকে টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানান মুমিনুল হক। তখন থেকেই নতুন নেতৃত্বের আলোচনায় উঠে আসে সাকিবের নাম।

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মঙ্গলবার (১ জুন) গণমাধ্যমকে বলেছেন, ‘অন্য দুই ফরম্যাটের চেয়ে টেস্ট ক্রিকেট বেশি উপভোগ করেন সাকিব এবং তাকে নেতৃত্ব দিলে তার উচিত দেশের জন্য কিছু করা।’ আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সেখানে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে সাকিব আল হাসনকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102