ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেস্ট দলে নেই মাহমুদউল্লাহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য আজ সোমবার ওয়ানডে আর টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডের দলে আছেন ২৪ জন, টেস্ট দলে জায়গা পেয়েছেন ২০ জন। ওয়ানডে দলে নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওদিকে মুমিনুল হকের নেতৃত্বাধীন টেস্ট দলে এবারও জায়গা পাননি মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের অন্যতম মাহমুদউল্লাহ সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। ১০ জানুয়ারি ঢাকায় পা রাখার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তবে তাদের মূল ক্রিকেটাররাই এই সফরে আসছেন না। কোভিড পরবর্তী সময়ে এটাই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ। যা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। ২০ জানুয়ারি ঢাকায় প্রথম ওয়ানডে। ১১ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি, সাইফ হাসান, আবু জায়েদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নূরুল হাসান, নাঈম হাসান, এবাদত হোসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102