ads
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেলো বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪৭ বার পঠিত

শ্রীলঙ্কায় ভালো খেলার প্রতিশ্রুতি দিয়ে দেশ ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দল। করোনাকালের সফরে ২১ ক্রিকেটার কোচিং স্টাফ ও কর্মকর্তা মিলিয়ে ৪১ জনের বহর নিয়ে খেলতে গেলো টাইগাররা।

কলম্বো পৌঁছে তিনদিনের বাধ্যতামূলক হোটালে কোয়ারেন্টিন শেষে অনুশীলন শুরু করবে মুমিনুল-মুশফিকরা। করোনা সতর্কতায় টাইগারদের জন্য থাকছে না স্থানীয় কোন দলের সাথে অনুশীলন ম্যাচ। নিজেদের মধ্যে ভাগ হয়ে গার গরমের ম্যাচ খেলতে হবে বাংলাদেশ দলকে।

দেশ ছাড়ার আগে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, বাংলাদেশের কন্ডিশনের সাথে মিল থাকায় লঙ্কান আবহাওয়ায় মানিয়ে নিতে সমস্যা হবে না খেলোয়াড়দের।

আগামী ২১ এপ্রিল পাল্লেকেলেতে প্রথম টেস্ট, এছাড়া একই ভেন্যুতে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, সাদমান ইসলাম, আবু জায়েদ, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শহীদুল ইসলাম এবং নুরুল হাসান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102