ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টোকিওতে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

আগামী ২৩ জুলাই জাপানের রাজধানী টোকিওতে শুরু হচ্ছে অলিম্পিক গেমস। করোনা আবহে নির্বিঘ্নে অলিম্পিক আয়োজনে সেখানে এক মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেয় জাপান সরকার।

এতে বলা হয়, ২৩ জুলাই অলিম্পিক গেমস শুরু হচ্ছে। এ উপলক্ষে আগামী ১২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত রাজধানী শহর টোকিওতে জরুরি অবস্থা চলবে।
জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের বিভিন্ন প্রজাতির বিষয়টি এবং দেশের বাকি অঞ্চলগুলোতে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে জাপানে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট চলছে।

করোনা সংক্রমণ হঠাৎ করেই বাড়তে শুরু করেছে দেশটিতে। আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশে উঠেছে সেখানে। গত বছর করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছিল অলিম্পিক গেমস। ফলে এক বছর পিছিয়ে দেওয়া হয় গেমসের সূচি। কিন্তু এ বছরও কমেনি ভাইরাসের প্রকোপ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102