ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৬৬ বার পঠিত

বৈশ্বিক মহামরি করোনার সংক্রমণ ঠেকাতে জাপানের রাজধানী টোকিও শহরে এক মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা।

ঘোষণা অনুযায়ী, শুক্রবার (৮জানুয়ারি) থেকে কার্যকর হচ্ছে জরুরি অবস্থা। যা কার্যকর থাকবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে বিশ্বের অন্যান্য দেশের কঠোর লকডাউনের তুলনায় কিছুটা নমনীয় থাকবে জাপানের রাজধানী।

প্রাথমিকভাবে নিষেধাজ্ঞার আওতায় আনা হবে রেস্তোঁরা ও বারগুলোকে। সন্ধা ৭ টার পর বারগুলোকে মদ পরিবেশন বন্ধের অনুরোধ করা হয়েছে। এছাড়া শহরের বাসিন্দাদের অতি জরুরি না হলে রাত ৮টার পর বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

টোকিও জরুরি অবস্থা চেয়ে আবেদন করে। এর পাশাপাশি আরও তিন প্রদেশ আবেদন করে। সেগুলো হচ্ছে- সাইতামা, কানাগাওয়া এবং চিবা।

দেশব্যাপী নতুন করোনাভাইরাসের দ্রুত বিস্তারে জনজীবন ও অর্থনীতিতে অনেক বেশি প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

অন্যদিকে, দেশটির মহামারী মোকাবিলা বিষয়ক মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা বলেন, ‘আমরা প্রতিদিন রেকর্ড সংখ্যক সংক্রমণ পাচ্ছি। আমরা বেশ গুরুতর সংকটে পড়তে যাচ্ছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102