ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টোকিও অলিম্পিক হকির সেমিফাইনালে হারলো ভারত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

টোকিও অলিম্পিক হকির সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হেরেছে ভারত। তবে এই ইভেন্ট থেকে সোনা জেতার আশা শেষ হলেও তারা এখন লড়বে ব্রোঞ্জের জন্য।

মঙ্গলবার সেমিফাইনালে ৫-২ গোলে জিতেছে বেলজিয়াম।

খেলার শুরুতেই এগিয়ে যায় বেলজিয়াম। দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে দারুণ এক গোল করেন বেলজিয়ামের লোইক লুইপার্ট। তবে দুই মিনিটে দুই গোল করে বেলজিয়ামকে চাপে ফেলে এগিয়ে যায় ভারত। ১১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত এবং ১৩তম মিনিটে গোল করেন মনদীপ সিং।

১৯তম মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করেন বেলজিয়ামের অ্যালেক্সান্ডার হেন্ড্রিক্স। দ্বিতীয় কোয়ার্টার ২-২ গোলের সমতায় শেষ হয়। তৃতীয় কোয়ার্টারে কোনো দলই গোল পায়নি।

তবে চতুর্থ ও শেষ কোয়ার্টারে গিয়ে বাজিমাত করে বেলজিয়াম। ৪৯তম মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল পূরণ করেন অ্যালেক্সান্ডার হেন্ড্রিক্স। এর মিনিট চারেক বাদেই বেলজিয়ামকে ৪-২ গোলে এগিয়ে নিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন হেন্ড্রিক্স।

৬০তম মিনিটে ডজেমের গোল বেলজিয়ামকে ৫-২ গোলের বড় জয়ের পাশাপাশি ফাইনালের টিকিট নিশ্চিত করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102