ads
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩৬ বার পঠিত

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান এলাকায় রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগনে।

শনিবার (২৩ অক্টোবর) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিহত মাসুদ (৩৫) পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের আব্দুল্লার ছেলে। অপরজন টাঙ্গাইল সদরের খাগজানা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এলাহী (৩৮)।

তারা দেওজান গ্রামের মৃত ফজলুল হকের বাড়িতে নির্মাণাধীন পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়েছিলেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইদ্রিস আলী জানান, সকালে নির্মাণশ্রমিকরা দেলদুয়ার উপজেলার দেওজান গ্রামে মৃত ফজলুল হক এর বাড়িতে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে যায়। এ সময় মামা-ভাগনে দুজনই ট্যাংকের ভেতরে নেমে আর ফিরে আসেন না। দীর্ঘ সময় পর তাদের বাইরে থেকে ডাকাডাকি করেও কোনো সারা না পেয়ে বাড়ির লোকজন ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকের ভেতর থেকে মামা-ভাগনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অতিরিক্ত গ্যাসের কারণে এমন তাদের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্ত করে আরও বিস্তারিত জানা যাবে।

এদিকে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পাথরাইল ইউনিয়নের চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারাও প্রাথমিকভাবে ধারণা করছেন রিজার্ভ ট্যাংকে অতিরিক্ত গ্যাস হওয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে বলেও জানিয়েছেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102