ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রফি ভাঙা আলীকদমের ইউএনও মেহরুবাকে বদলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ভাঙা বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মেহেরুবা ইসলামকে ঢাকা বিভাগে উপ‌জেলা নির্বাহী অফিসার হি‌সে‌বে ন্যস্ত কর্মকর্তা পদায়নকৃত অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার নিমিত্তে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জা‌রিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ২নং চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আবাসিক জুনিয়র একাদশ বনাম রেপার পাড়া বাজার একাদশ দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম। খেলায় সমাপনী বক্তব্যে এবং পুরস্কার বিতরণ করার এক পর্যায়ে ইউএনও জনসাধানের ওপর ক্ষিপ্ত হয়ে ট্রফি (কাপ) ভেঙে ফেলেন। এতে আলীকদম উপজেলায় বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আলীকদম উপজেলার চৌমহুনী মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে আলীকদম সেনা ক্যান্টিনের মোড়ে গিয়ে জমায়েত হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউএনও’র অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেয়া হয় আল্টিমেটাম।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন- আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম। এ সময় বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলামকে আলীকদম থেকে অপসারণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান, অন্যথায় হরতালসহ বৃহৎ কর্মসূচি প্রদানের ঘোষণা দেন তারা।

একই দাবিতে রোববার (২৫ সেপ্টেম্বর) বান্দরবান প্রেসক্লাবের সামনেও বিক্ষোভ কর্মসূচি পালন করে ক্ষুব্ধ জনতা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102