ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রলারের ইঞ্জিন বিকল, ৫দিন পর ১৩ জেলে জীবিত উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার নিঝুম দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে ভাসানচর আশ্রয়ন কেন্দ্র কোস্টগার্ডের একটি দল।

রোববার (৫ ডিসেম্বের) সন্ধ্যায় উপজেলার নিঝুম দ্বীপ থেকে ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পূর্ব দিক থেকে তাদের উদ্ধার করা হয়।

রোববার রাত ৯টায় ভাসানচর কোস্টগার্ডের মাস্টার চিফ পেটি অফিসার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক উদ্ধার জেলেদের নামপরিচয় জানা যায়নি। তবে তারা গত ৫দিন ধরে বঙ্গোপসাগরে ভাসছিলেন বলে জানিয়েছেন।

তিনি আরও জানান, এখনো উদ্ধার জেলেরা এবং কোস্টগার্ডের সদস্যরা ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে এসে পৌঁছায়নি। তারা এসে পৌঁছালে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

কোস্টগার্ড সূত্র জানায়, গত ১ ডিসেম্বর ১৩ জন জেলেসহ একটি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশে বঙ্গোপসাগরে যায়। একপর্যায়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ভাসমান অবস্থায় গত ৫দিন তারা সমুদ্রে ভাসতে থাকে। খবর পেয়ে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের কোস্টগার্ডের একটি দল সমুদ্রে অনুসন্ধান চালিয়ে রোববার সন্ধ্যার দিকে বোটে থাকা জেলেদের উদ্ধার করে।

অপরদিকে একাধিক সূত্র জানিয়েছে উদ্ধার জেলেরা এখন পর্যন্ত সুস্থ রয়েছে। তারপরও তারা ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে এসে পৌঁছালে প্রথমে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102