ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রলের শিকার হওয়ার পর সামান্থার খোলা চিঠি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩৭ বার পঠিত

স্বাধীন জীবনযাপন পছন্দ করেন ভারতের দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভু। তার কাজ কিংবা কথা—দুটোতেই এর প্রমাণ পাওয়া যায়।

প্রায়ই টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে নিন্দুকদের কাছে সমালোচিত হওয়া তার জন্য সাধারণ ঘটনায় পরিণত হচ্ছে। তিনি যাই করুন না কেন, নিন্দুকদের নেতিবাচক মন্তব্য করা চাই–ই চাই।

এবার তাদের উদ্দেশে সামান্থা লিখলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড শোতে হাজির হয়েছিলেন সামান্তা। সেই অনুষ্ঠানে পরে যাওয়া পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটু মন্তব্য করা হয়। সেই প্রসঙ্গ টেনে ইনস্টাগ্রাম স্টোরিতে নারীকে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সামান্থা।

তিনি লিখেছেন, ‘চারপাশে নারীকে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে একজন নারী হিসেবে আমার অভিজ্ঞতা আছে। আমরা নারীকে বিচার করি তার পোশাক, জাত, শিক্ষা, সামাজিক অবস্থান, চেহারা, ত্বকের রঙ এবং এ রকম আরও অনেক বিষয় দিয়ে। একজনের পোশাক দেখে তাকে বিচার করা খুব সহজ কাজ।’

আরও লিখেন— শুধু পোশাকই নয়, পোশাকের নানা অংশ নিয়েও মানুষ নারীকে বিচার করে। এসব বন্ধ করা কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা ২০২২ সালে বাস করছি। আমরা কি শেষমেশ একজন নারীকে তার পোশাকের হেমলাইন ও নেকলাইন দিয়ে বিচার করা বন্ধ করতে পারি? তার বদলে আমরা নিজেদের উন্নতির দিকে মনোযোগ দিতে পারি না? আমার ব্যক্তিগত আদর্শ আরেকজনের ওপর চাপিয়ে দিয়ে কখনই ভালো কিছু আসেনি। আমরা একজন ব্যক্তিকে যেভাবে দেখি ও বুঝি, আসুন সেই দৃষ্টিভঙ্গিটাকে আবার নতুন করে লিখি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102