ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাকচাপায় পুলিশের এএসআই নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ২২ বার পঠিত

নওগাঁর পত্মীতলায় ট্রাকচাপায় রুহুল আমিন (৩৩) নামে পুলিশের এক উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১০টায় নজিপুর-সাপাহার সড়কের কুন্সিপুকুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন জয়পুরহাট সদর উপজেলার আটঠোকা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি পত্মীতলা থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টায় রুহুল আমিন মধুইল বাজার থেকে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন। নজিপুর-সাপাহার সড়কের চকআবদাল কুন্সিপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

পত্মীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102