ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ৩৭ বার পঠিত

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের চাকায় পিস্ট হয়ে নওয়াজ আল সাইমান ইবনে মজিদ বাপ্পী (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

এ ঘটনায় বাপ্পীর দুই বন্ধু আহত হয়েছেন, তাদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত বাপ্পী বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার আবদুল মজিদের ছেলে। তিনি ঢাকা আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার আহত দুই বন্ধু একই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থী ফুলদীঘি এলাকার আল মামুন সরকারের ছেলে এসএম সাকিব (২৩) ও কৈগাড়ি এলাকার আইয়ুব হোসেনের ছেলে পিয়াল হোসেন (২৪)।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বাপ্পী শুক্রবার সন্ধ্যার পর দুই বন্ধুকে তার মোটরসাইকেলে নিয়ে বনানী পর্যটন মোটেল মোড় থেকে ফুলতলার দিকে যাচ্ছিলেন।

তারা ফুলদীঘির মিঞাপাড়া কবরস্থানের সামনে মহাসড়কে পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন। তখন ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিস্ট হয়ে বাপ্পী ঘটনাস্থলেই মারা যান। আহত তার বন্ধু সাকিব ও পিয়ালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর খালা সড়ক দুর্ঘটনা আইনে মামলা করেছেন। জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102