ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাকচাপায় স্বামী-সন্তানসহ অন্তঃসত্ত্বা মা নিহত, সড়কেই ভূমিষ্ট হলো শিশু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৪ বার পঠিত

ট্রাকচাপায় মায়ের গর্ভ থেকে ভূমিষ্ট হয়েছে শিশু। কিন্তু গর্ভধারিণী মা চলে গেছেন না ফেরার দেশে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার কোর্ট ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ওই দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও সন্তানসহ তিনজন নিহত হয়েছে।

নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৪০), জাহাঙ্গীর আলমের স্ত্রী রত্না বেগম (৩০) ও আড়াই বছরের কন্যা সানজিদা। তাদের বাড়ি ত্রিশালের রায়মনি এলাকায়।
জানা গেছে, আজ শনিবার দুপুরে জাহাঙ্গীর আলম (৩৫) তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও আড়াই বছরের কন্যা সন্তানকে নিয়ে আল্ট্রাসনোগ্রাম করার জন্য ত্রিশাল পৌর এলাকায় আসেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী মালবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম (৩৫), তার স্ত্রী রত্না বেগম (২৬) ও তার আড়াই বছরের মেয়ে জান্নাত নিহত হয়।

এদিকে অন্তঃসত্ত্বা রত্না বেগমের পেটে থাকা নবজাতক শিশু ট্রাকচাপা খেয়ে রাস্তায় প্রসব হয়। এ সময় নবজাতক কন্যা শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক নবজাতক বাচ্চাটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করে।

এ ব্যাপারে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ময়মনসিংহগামী ঢাকা মেট্রো-ট-২০-৩৫৮০ ট্রাকটি একই পরিবারের তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। তবে ভূমিষ্ঠ নবজাতক শিশুটিকে উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102