ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাকপাচায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

দিনাজপুরের বিরলে ধান বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে বিরল উপজেলার ফরক্কাবাদ জয়নুল মুদিখানা এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হন তারা।

নিহতরা হলেন, বিরল উপজেলার ফরক্কাবাদ ইউপির ফরক্কাবাদ ডাঙ্গাপাড়া গ্রামের শরিফ উদ্দীনের ছেলে মামুনুর রশীদ (২৫), মোজাম আলীর ছেলে আনোয়ার হোসেন (২৫) এবং দুলাল হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৩)। তারা সকলে একটি মোটরসাইকেলে করে দিনাজপুর থেকে নিজ বাড়িতে ফিরছিল।

বিরল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বোচাগঞ্জ অভিমুখ থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ জন আরোহী নিহত হয়। ঘটনার পর স্থানীয় জনতা ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরে ফায়ার সার্ভিস দিনাজপুর ও বিরল স্টেশনের কর্মীরা এবং বিরল পুলিশ মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব এর সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে বোচাগঞ্জ অভিমুখ থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তানান্তর করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102