ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাকসহ বেইলি ব্রিজ তুরাগ নদে, যান চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের ওপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এসময় একটি ট্রাক নদে পড়ে যায়।

এ ঘটনায় ময়মনসিংহগামী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টঙ্গীর তুরাগ নদের ওপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী একটি বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদে পড়ে গেছে। ভেঙে পড়ার সময় ব্রিজের ওপর একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ব্রিজটি ভেঙে পড়ায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত ময়মনসিংহগামী লেনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওই লেনের যানবাহন কামারপাড়া রোড হয়ে চলাচল করছে। এছাড়া ঢাকাগামী যানবাহন ফ্লাইওভারের ওপর দিয়ে দুই লেনে যানবাহন চলাচল করছে।

গাজীপুর মেট্রোপলিটনের সহকারী কমিশনার (এসি/ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আকবর জানান, টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিচ দিয়ে দুই লেনে দুইটি ব্রিজ ও একটি ফ্লাইওভার রয়েছে। নিচের দুইটি ব্রিজের মধ্যে ময়মনসিংহগামী বেইলি ব্রিজটি তুরাগ নদে ভেঙে পড়ে। এ সময় একটি ট্রাক দুর্ঘটনায় পড়ে, তবে এতে কোনো হতাহত হয়নি। এই সড়কের ফ্লাইওভার ও কামারপাড়া সড়ক ব্যবহার করে যানবাহন ময়মনসিংহ দিকে যাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102