ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাকসহ ১১ হাজার লিটার সয়াবিন তেল ছিনতাই, উদ্ধার ৮ হাজার লিটার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৭ বার পঠিত

নারায়ণগঞ্জ থেকে ছিনতাই হওয়া ট্রাকসহ ১১ হাজার লিটার সয়াবিন তেলের মধ্যে আট হাজার ১৮৪ লিটার তেল ময়মনসিংহের ফুলপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় চিলাগাই এলাকার মো. শাহজাহান সাজু নামে এক ব্যবসায়ীর দোকান থেকে ৪৪টি ড্রামে ভর্তি এ তেল উদ্ধার করা হয়।

বুধবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বাংলানিউজকে এ তথ্য জানান ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।

ব্যবসায়ী শাহজাহান সাজু উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলালের ভাই বলে জানিয়েছে পুলিশ।

ওসি জানান, গত ১৫ আগস্ট রাতে নারায়ণগঞ্জ থেকে ১১ হাজার ১৬০ লিটার তেল কিনে ৬০ ড্রাম ভর্তি করেন গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকার এক ব্যবসায়ী। ওই দিন রাতেই তেলের ড্রামগুলো ট্রাকে করে মাওনা চৌরাস্তায় নিয়ে যাচ্ছিলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার মো. ফারুক মিয়া। পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় আসতেই একটি প্রাইভেটকার নিয়ে আসা একদল ছিনতাইকারী ট্রাকটির পথ রোধ করে। এরপর ছিনতাকারীদের কয়েকজন ম্যানেজার, ট্রাকচালক ও তার সহকারীকে বেঁধে প্রাইভেটকারে তুলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিয়ে রাস্তায় ফেলে চলে যায়। এদিকে বাকি ছিনতাইকারীরা ট্রাক থেকে তেল নামিয়ে অন্য ট্রাকে তুলে চম্পট দেয়।

পরদিন সকালে ম্যানেজার ফারুক মিয়া ঘটনাটি ত্রিশাল থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে।

ওসি আরও জানান, ত্রিশাল থানা থেকে ঘটনাটি জানানোর পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বড় চিলাগাই এলাকার শাহজাহান সাজুর দোকান থেকে ৪৪ ড্রাম সয়াবিন তেল উদ্ধার করে। বাকি তেল উদ্ধারের চেষ্টা চলছে।

এ ছিনতাইয়ের ঘটনার মূলহোতা শেরপুরের নকলা উপজেলার বাসিন্দা। তার নামে তেল ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা যাচ্ছে না, যোগ করেন ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102