লবণবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু।
নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ইউসুফ (৬০) বড়াইগ্রাম উপজেলার খর্দগাতোগিয়া গ্রামের মৃত বিচ্ছেদ আলীর ছেলে।
শুক্রবার সকাল পোনে ৯টার দিকে লবণবোঝাই ট্রাকটি (ঢাকা-মেট্রো-ট-২০৬৩৬৪) মৌখাড়া থেকে গুরুদাসপুরের নাজিরপুরে যাচ্ছিলো। এ সময় পথে চাপিলা ইউনিয়নের খামারপাথুরিয়া বাটুরমোড় নামকস্থানে বিপরীতমুখি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন ইউসুফ।
দুর্ঘটনার বিক্ষুব্ধ জন্তা ঘাতক ট্রাকটি আটক করে ভাঙচুর চালায়। পরে, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সাথে চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকার মবিউলের ছেলে ঘাতক ট্রাকচালক নাইম আলীকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।