ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাকের চাপায় সিএনজি চালক ও শিশুসহ নিহত ৩

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ৬৩ বার পঠিত

মানিকগঞ্জে ট্রাকের চাপায় সিএনজি চালক ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজির আরও ৩ জন যাত্রী আহত হয়েছে। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের আউটপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো সিএনজি চালক শাহিন মোল্লা (৪২), শিশু ইয়াছিন (৫), জসিম মোল্লা (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি সিএনজি ৬ জন যাত্রী নিয়ে সিংগাইরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আউটপাড়া মোড় এলাকায় অপরদিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর শিশুসহ আরও দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজির আরও ৩ যাত্রী গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, সকালে সদর উপজেলার বালিরটেক থেকে মানিকগঞ্জ শহরগামী একটি সিএনজির সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজির চালকসহ তিন জন মারা যায়। মরদেহগুলো উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102